Tuesday, July 23, 2013

Untitled #3

অকস্মাৎ ভুলের মত, বা অনবরত বিপর্যয়
জ্বালা জিনিস, সুনিবিড় আতঙ্কে, অবহেলায় ঘটে চলে কয়েকমাস আগের মতই
তাত্ত্বিক আলগোছে গিলে নিই খর্বকার কৌতূহল, নরকভোগ,
বা দিকবিদিক সাইরেন, ঠোঁটচাটা পরিণাম
ভ্রান্তিলিপি লেখা আছে সর্বনামে ।

অথবা চাওয়া কোন কালে, কোন এক মুর্খামি অভিলাষ
নিছক গৃহস্থের দুছটাক সূর্য বা অপরিচিত মুগ্ধতায়
লাল মাখে সাবলীল, ফিক হাসে চারিপাশ
চুপ থাকে চাহুনি, দূরে দাঁড়ায় অপেক্ষা
বর্ষার ঝঞ্ঝায়, শ্রাবণের চিৎকারে ফিরে ফিরে আসে
( কে যেন বলেছিল) দেবতারা তাকে ভালবাসে ।


______________________
দু'চার কথা এবং third person plural(?) 

Sunday, July 21, 2013

Of Ruminating Lolita

(WC)

A gift had arrived in a thermocole encasing, along with a letter. The diamond-encrusted dial of the watch shone with an intent of apology. The letter said so, in hand-written words; however, starkly with a pallor of no concern at all.



“Lolita,

Leave was denied.
Will try to return next month ...”

She spent that afternoon disconcerted, toying, breaking the encasing into million pieces,globules floating all around, love lost.


“Mister,” she later came to my apartment, “can you help me clean my mess?”


The heavy-seated eyes sought embrace frantically.


Then, unconsciously,she uttered, “Maybe I should set them to fire. It’s easier, swallows everything quickly.”





Cornerstones :  Married Lolita - thermocole - confinement - voyeuristic love.

                       Approx. 100 words.
                     

অশরীরী

(WC)

তখন একটা নাম ছিল
, ধাম ছিল, বর্ণ ছিল, গোত্র ছিল, ধর্ম ছিল। উঁচু-নিচু ছিল, ম্লেচ্ছ বর্ণ ভেদ ছিল। মনিবের রক্তচোখ ছিল, গরিবের নরকভোগ ছিল। ওদের ওই ছিল, আমাদের এই ছিল। ফার্স্টক্লাস-থার্ডক্লা
স ছিল।

হঠাৎ ঘটনাটা ঘটল। পুরোদস্তুর অকস্মাৎ। ভুক্তভোগী সকলেই।

সকলেরই আগের সবকিছু চেঁছেপুঁছে সাফ করা হল। পুরোপুরি।

প্রান্তর জেলার রেলগাড়ির দোমড়ানো-মোচড়ানো লাশের ভেতর রক্ত মিশেছিল শূদ্রর, চামারের গোটা পরিবারের, আর রংদার উচ্চর্বগীয়দেরও । 

এখন সবার অবয়ব বেঁচে স্রেফ একটা সংখ্যা নিয়ে-কপালে দেগে দেওয়া। কায়াহীনের কাহিনী।

তুমিও দাঁড়িয়ে দেখলে, আমিও দেখলাম।

Sunday, July 14, 2013

He Who Won

(WC)

The colossal undertones of sacred serenity engulfed the deepest pores, the faintest linings, even the dormant epidermis, mucus and memories. The rush was soft, swift but overpowering, cheerfully acrid and terribly dry. Like those million colourful butterflies without a scent or name, galloping about the thin strands of heavy air. Calm was all it was. 


Cosmic death was collecting her souvenirs. She picked up the marrows and defaced effigies of futility. She was in no hurry, though she had much to to. 

'How red is my river? '

His duty obfuscated such an inquiry from his moral medulla. he crossed heaps of hardened muscles and unacknowledged bravery, of patient wives and wide-eyed progeny, who would script the days of yore. All dust, cheap dust, easily blown.

Known faces and acquaintances ushered him with a glance that was stiff, stern, capturing a passion that transgressed order or pedigree. It was savagery. 


It was war. 

Among those strewn was a silent boy, brave, who had embraced the cheer of the world beyond; but not death. No, not death. 

Convulsion hit him hard.

'How black is my soul? '

So murmured Arjun in a strange fixation as he passed out into wretched oblivion, putrid silence of the morning sun and an unthankful victory.



__________________

Credit/ Cornerstone : A nameless instrumental ballad.

Friday, July 5, 2013

নিজহস্তে মাতামাতি ও গোপনে ডিমপাড়া

(WC)

অনন্তের শেষ শীতকাল যে এ শতাব্দীর ও শেষ শীতকাল হবে, তা বোধহয় শুকনো পলেস্তরায় কেউ দেগে দেইনি, পারেনি বলেই হয়তো | বিশালতার ব্যাপ্তি বলতে কেউ বোঝে কালাহারি, কেউ পেঙ্গুইন, কেউ আনন্দবাজার | আমার অবশ্য প্রফুল্ল সরকার স্ট্রীট'র সাদাবাড়ির আনুগত্য almost same to শীতকালের লাললেপ |
(নাহ, ধুর, শীতকালটা এখানে আনা ঠিক হ্য়নি; ওটার পরে আসা উচিত ছিলো, সময়মত)

অনন্তও ঠিকঠাক বুঝতে পারেনি | ওর ধারণা ছিল অরন্ধনের খোকা ইলিশটা সে ঠিক দামেই কিনেছে, যুতসই দরাদরির পরেই | ব্যাটা আঁচ করতে পারেনি যে পিস পিস কাটা আড়মাছ গছিয়ে দিয়েছে ভোলামহেশ, যার নাম তার ব্যাবসায়িক বিষয়বুদ্ধির সাথে বিন্দুমাত্র সাযূয্য ধরণ করে না, বরং উল্টে, অহরহ গঞ্জিকাসেবন ও দশাসই  চেহারা খানিকবত্ enigmatic quality প্রতিস্থাপন করেছে পুরো personalityটায় | ভোলার স্ত্রী অমলা ও সতিন লালী'র ফিরিস্তি বাজারে মুখরোচক বুলি ন্যায় রোজ ফোটে, ঠিক বিগত দিনগুলির মতই | তাই হয়তো অনন্তকে আড় গছিযে দেওয়ায় ব্যাবসায়িক বিষয়বুদ্ধির প্রতিফলন ঘটেছিল না কী লালীর blouse কেন লাল এই চিন্তাতেই মগ্ন মহেশ ভুলবশত গুঁজে দিয়েছিল, তাজা ছিলিমে খৈনি গোঁজার মতই, তা অত্যাবশ্যক তর্কসাপেক্ষ, অলৌকিক এবং তাই বিষুদবার'এর বাছাইকরা জেলাসংবাদে স্থান পেয়েছিল, আনন্দবাজার পত্রিকাতেই |

শীতও সময়মত এল | পেঙ্গুইনদেরও ঠান্ডা লাগছিলো কী না বলা মুশকিল, জিজ্গসা করা হয়ে ওঠেনি | অনন্তের বৌও পোয়াতি হল | জটিল ত্রিকোণমিতি, পাঁচটা ভগ্নাংশ, চৌতিরিশটা differential dialectics, গভীর | অনন্তও ঠিকঠাক বুঝতে পারেনি |

শ্রাবণও ভিজল বর্ষায় | বাষ্প জমল চশমায় | অনন্তের বৌও পোয়াতি হল | এবার বোধহ্য় ভোলামহেশের থেকে আড়, শোল, গেরি-গুগলিও কেনা যাবে না | আজকাল এত চর্বি না, লালীরও যৌবন মাছিমারা বসন্ত, যখন কালশিটে পরে বাত্-মাখা উরুতে, জিঘাংসায় |

ভেড়া চরাতে যাওয়ার সময় খেয়াল হল স্ত্রীলিঙ্গে রামকে নিয়ে গদ্য কে কী রম্যরচনা বলা উচিত? এ যৌনতাহীনতার বাজে লক্ষণ |

বেশ কযেক বছর বাদে '99র Decemberএর শীতএ যখন বাপ ও দুই ছেলে মিলে Rangeelaর dance sequence দেখছিল, তখন প্রকৃতির স্বাভাবিক নিয়মে ছোট ছেলেটি প্যান্টএ হাত ঢোকায়, তার হতবাক্ দৃষ্টি ও দ্রূত হস্তচালনায় পর্দা'র Matondkar ও কিঞ্চীত্ খুল্লামখুল্লা যখন, অনন্ত অন্তিম প্রহর গনে ও কালাহারি-ন্যায় শূন্য দৃষ্টিতে, acrylic পলেস্তরার দিকে ককিয়ে বলে ওঠে, "তোরা বনে যা, আনন্দ কর, বিয়ে কর | "


________________________
Cornerstones : Ramayan , Digression.